বরিশাল অফিস
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন, ববির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ, বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান। আলোচনা সভার সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম।
