হাজীগঞ্জে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪৩

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জ বাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না চাঁই জাল জব্দ করা হয়েছে। জেলা কোস্ট গার্ড বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এ সময় বেশ কয়েক জন অবৈধ কারেন্ট জালের পাইকারি ব্যবসায়ী তাদের গুদামে তালা ঝুলিয়ে পালিয়ে যান। একই সময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান ও জেলা কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট শামছ অভিযানে অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছান জানান, মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইনে কাপড়িয়া পট্টির চার দোকান থেকে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৪৭০ পিস চায়না রিং ছাঁই জব্দ করা হয়। সরকারি হিসাব অনুযায়ী যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা।