জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ মার্চ জারিকৃত বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এম শোয়েব চৌধুরীকে সভাপতি এবং সেলিম ওমরাও খানকে সাধারণ সম্পাদক করে গঠিত ২৭ সদস্যের কমিটিতে সহ-সভাপতিরা হলেন—বোরহান উদ্দিন আহমেদ, আব্দুল মাবুদ, নাজমুল আহসান কলিমুল্লাহ, মেজর কামরুল ইসলাম (অব.) ও মহিউদ্দিন আহমেদ।
কমিটির সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান এবং সদস্যদের মধ্যে আছেন নিম চন্দ্র ভৌমিক, এম সাইদুল আলম, মহসিন হাবীব প্রমুখ। কমিটি আগামী তিন মাসের মধ্যে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। —প্রেস বিজ্ঞপ্তি
