বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলোকচিত্র আহ্বান করা হয়েছে। ছবি নিয়ে দুই ক্যাটাগরিতে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, উভয় ক্যাটাগরি থেকে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরস্কার এবং পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে। বাছাইকৃত ১০০ ছবি নিয়ে চলতি বছরের ১-৩ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং একটি অ্যালবাম প্রকাশিত হবে।
আলোকচিত্রের বিষয়বস্তু ক্যাম্পাসের পরিবেশ, ক্যাম্পাসের জীববৈচিত্র্য, বিভিন্ন উত্সব, বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন, খেলাধুলা, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রার্থনা/উপাসনা, সমাজ সেবা, বিভিন্ন দিবস গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন, ইতিহাস ও ঐতিহ্য।
ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর বিকাল ৫টা। বিস্তারিত জানতে [email protected] ই-মেইলে অথবা জনসংযোগ দপ্তর, কক্ষ নং-২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করা যাবে।
