ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২:৫২

ভৈরবে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ভৈরব-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে ভৈরবের জগনাথপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটির পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এসময় ভৈরব জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস আটকা পড়ে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। বিকাল ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।