জাতিসংঘের বর্ণবাদবিরোধী সম্মেলনে অংশ না নেবে না ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই সম্মেলন বয়কট করার ঘোষণা দিয়েছেন। কারণ আশঙ্কা করা হচ্ছে সেখানে ইহুদিবিরোধী বক্তব্য দেওয়া হতে পারে। গতকাল দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই সম্মেলন হওয়ার কথা। এরই মধ্যে কানাডা, ইসরাইল, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশ সম্মেলন বয়কট করার ঘোষণা দিয়েছে। —আলজাজিরা
