রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু 

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১০:১৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে করোনা পজিটিভ ৯ জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ১ জন এবং করোনার উপসর্গে ১ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে ৫ জনের মৃত্যু, বেড়েছে সংক্রমণ

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ১ জন।

তিনি জানান, আজ শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৩০ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ হয়েছে। ফলে রাজশাহীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ শতাংশে। আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ। গত বুধবার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ। গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৮০ শতাংশ, সোমবার ২৩ দশমিক ১০ শতাংশ, রবিবার ২৭ দশমিক ২৫ শতাংশ, শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ।

ইত্তেফাক/এমআর