খুলনা বিভাগে করোনায় ঝরলো আরও ২১ প্রাণ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৪:৩৬

খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩২২ জনের।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার খুলনা বিভাগে ১৭ জনের মৃত্যু এবং ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বরিশালে কমেছে আক্রান্ত ও মৃত্যু

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৭ জন, যশোর ও মেহেরপুরে দুজন করে এবং নড়াইলে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫২২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৪৩৯ জন।

ইত্তেফাক/এমআর