আপনার রাশিফল

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০:২২

মুহম্মদ আনিসুল হক

১৫ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৩১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৬ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার: শুক্র ও রবি। শুভ রত্ন: রুবী ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মন ভালো থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। নতুন আত্মীয় লাভ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমায় নিজেকে জড়াবেন না। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।