মাহবুবা ফেরদৌসের পরিচালনায় ‘শোকে শক্তিতে বঙ্গবন্ধু’

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০:৩৩

 

জাতীয় শোক দিবসে বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘শোকে শক্তিতে বঙ্গবন্ধু’। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে ৬ ভিন্ন ভিন্ন বর্ণনায় এদেশের শিল্প-সংস্কৃতিতে বঙ্গবন্ধুর উদ্যোগ, অবদানসহ বিভিন্ন ঘটনার উল্লেখ থাকছে। অনুষ্ঠানে একাধিক শিল্পী গান গেয়েছেন বঙ্গবন্ধু ও স্বদেশ চেতনায়। শিল্পীরা হলেন তিমির নন্দী, সাজেদ আকবর, হাসান মতিউর রহমান, কোনাল, নবনীতা চৌধুরী, চম্পা বনিক, অংকন, নিশীতা বড়ুয়া, রন্টি দাশ, রাজীবসহ অনেকে। অনুষ্ঠানটি প্রসঙ্গে প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে দেশের জনপ্রিয় শিল্পীদের সম্মিলনে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের চেষ্টা করেছি।’ অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।