‘বাংলাদেশের ৫০’

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০:৩৫

 

ফুয়াদ চৌধুরীর উপস্থাপনায় টকশো ‘বাংলাদেশের ৫০’ দীপ্ত টিভিতে প্রচারিত হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুর রহমান শেখ রমা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যকে হত্যার মর্মান্তিক ঘটনা নিয়ে বাংলাদেশের ৫০-এর এবারের পর্বটি সাজানো হয়েছে। শারমিন নিপার পরিকল্পনায় নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুর রহমান সুজন।