‘তুমি বাংলার ধ্রুবতারা’

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০:৩৫

 

আজ বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি বাংলার ধ্রুবতারা’। ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এবং কণ্ঠশিল্পী দেবলীনা সুর। অনুষ্ঠানে আলোচকদের আলোচনায় উঠে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের গল্প। এছাড়া বঙ্গবন্ধুকে নিবেদিত কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী দেবলীনা সুর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।