ডিএসইর পিই রেশিও কিছুটা বেড়েছে

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০:৫৫

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৯ দশমিক ৫৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষেও পিই রেশিও বেড়ে অবস্থান করছে ১৯ দশমিক ৬৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০ দশমিক ০৬ পয়েন্ট বা ০ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৬১ পয়েন্টে। এছাড়া,  বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ২৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩ দশমিক ৯৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫ দশমিক ৫৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ০২ পয়েন্টে, বিমা খাতের ২০ দশমিক ৬৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৫ দশমিক ৩৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৫ দশমিক ৬৬ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ২৯ দশমিক ৪১ পয়েন্টে, বিবিধ খাতের ৩১ দশমিক ৮১ পয়েন্টে, খাদ্য খাতের ৩২ দশমিক ৯৫ পয়েন্টে, সিরামিক খাতের ৩৪ দশমিক ৮২ পয়েন্টে, বস্ত্র খাতের ৪০ দশমিক ৮০ পয়েন্টে, পেপার খাতের ৪৭ দশমিক ৩৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১১৩ দশমিক ০৮ পয়েন্টে, আর্থিক খাতের ১৬৯ দশমিক ২৬ পয়েন্টে, চামড়া খাতের ২৯৩ দশমিক ৫১ পয়েন্টে এবং পাট খাতের ঋণাত্মক ৩৮ দশমিক ২০ পয়েন্টে পিই  রেশিও অবস্থান করছে।