বিএসআরএফ কার্যালয়ে করোনা প্রতিরোধক বুথ স্থাপিত

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০:৫৮

ইত্তেফাক রিপোর্ট     

করোনা মহামারি থেকে রক্ষায় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যালয়ে স্থাপিত হয়েছে করোনা প্রতিরোধক বুথ। প্রতিদিন সাংবাদিকরা এই বুথ থেকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন। বুথটি ছয় ফুট লম্বা এবং দেড় ফুট চওড়া। এর ভেতরে রয়েছে দুই লিটার স্যানিটাইজারের বোতল ও ৩০০ মাস্ক। ভেতরে আছে ডাস্টবিন বক্স। যেখানে ব্যবহার করা মাস্ক রাখা যাবে। এর আগে এই করোনা প্রতিরোধক বুথ স্থাপিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে।

এ প্রসঙ্গে এই করোনা বুথের উদ্ভাবক চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, পিভিসি বোর্ডের মাধ্যমে এটি এটিএম বুথের আদলে তৈরি করা হয়েছে।