নান্দাইলে আমন চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:০৫

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ জমি চাষ করছেন, কেউ বীজতলা থেকে চারা সংগ্রহ করছেন, কেউবা চারা রোপণ করছেন। নান্দাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ৩৫৫ হেক্টর জমিতে ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আব্দুর রশিদ, আলামিনসহ একাধিক কৃষক জানান, আশনুরূপ বৃষ্টি না হওয়ায় দেরি করে চাষাবাদ শুরু করতে হচ্ছে। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, রোপা আমন চাষে কৃষকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।