আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আশুগঞ্জে ট্রাক্টরের চাপায় মাহমুদা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাহমুদা লালপুর গ্রামের নাছির মিয়ার মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই করতে যাওয়া একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
