টানা দুটি আন্তর্জাতিক সিরিজ খেলার পর পরিবারের সান্নিধ্যে ফিরে গেছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা অলরাউন্ডারের সময়টা খারাপ কাটছে না, ছবিটাই তার প্রমাণ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরের পোস্ট করা ছবিতে পিতৃত্বের অপত্য স্নেহে বিমুগ্ধ দুই কন্যা আলাইনা ও ইরাম হাসান। এই ফ্রেমের মর্মার্থ হয়তো বড় হলে বুঝতে পারবেন পুত্র আইজাহ। মুখশ্রী বলে দিচ্ছে সন্তানদের কোলে নিয়ে সাকিবও অপার আনন্দে ডুবে আছেন — ফেসবুক
