ভাষাসৈনিক ও সাংবাদিক হাসান ইকবালের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৪৪

আজ ১৫ আগস্ট ভাষাসৈনিক, সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক হাসান ইকবালের ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে বড়বাগ জামে মসজিদ, মিরপুর-২, ঢাকায় (মিরপুর থানার পেছনে) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সহকর্মী, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী এবং আত্মীয়স্বজনসহ সবাইকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

মরহুম হাসান ইকবাল দৈনিক ইত্তেফাকের বার্তা ও সম্পাদকীয় বিভাগে প্রায় ৪৮ বছর একটানা সাংবাদিকতা করেন। ’৫২ সালের ভাষা আন্দোলনের পর ২১ শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে যে সিদ্ধান্ত গৃহীত হয়, তমুদ্দুন মজলিশের পক্ষ থেকে মরহুম হাসান ইকবাল তার প্রস্তাবক ছিলেন। এ ছাড়া তিনি মিরপুর বাংলা কলেজ ও আবুজর গিফারী কলেজ বাস্তবায়নকালীন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন। — সংবাদ বিজ্ঞপ্তি