কাপাসিয়ায় কৃষক লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৪৪

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কাপাসিয়ায় কেন্দ্রীয় কৃষক লীগের সহায়তায় দুস্থদের মধ্যে ১৫টি গরুর মাংস  বিতরণ করা হয়েছে।  গতকাল বিকালে উপজেলার টোক নয়ন বাজার বণিক সমিতি কার্যালয়ে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ  করা হয়। কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে  এ সময় বক্তব্য রাখেন মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদ,  গাজীপুর জেলা আওয়ামী লীগ নেতা রশিদ সরকার, স্থানীয় কৃষক লীগ নেতা আবুল কাশেম, মঞ্জুরুল হক আকন্দ, আসাদুজ্জমান সরকার প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।