ময়মনসিংহ মেডিকেলে করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১২:২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ১৫ জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৮ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছেন।

করোনা আক্রান্তে মৃতরা হলো-ময়মনসিংহ সদরের পরিমল চন্দ্র দে (৯০), নুরুল ইসলাম (৬০), নুরুল হুদা (৬৫), ত্রিশাল উপজেলার হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), তারাকান্দা উপজেলার ইউসুফ (৮০), হালুয়াঘাট উপজেলার বিজয় রিচিল (৬০), নান্দাইল উপজেলার আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার জাহানারা (৫৪) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাহমুদা (৬৪)।

এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের লুৎফুন্নাহার (৮৩), সীমা সাহা (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার রওশন আরা (৫০), গৌরীপুর উপজেলার শিরিন (৫০), মুক্তাগাছা উপজেলার জরিনা খাতুন (৫৫), নান্দাইল উপজেলার খোদেজা বেগম (৪৬), ফুলবাড়িয়া উপজেলার আবু বক্কর সিদ্দিক (৬০), গফরগাঁও উপজেলার সালেহা (২৫), রমিজ উদ্দিন (৮৫), ত্রিশাল উপজেলার শামীমা নাসরীন (২৬), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার আব্দুর রহমান (৮৫) পূর্বধলা উপজেলার ফরহাদ (৪৫), জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার রোকেয়া (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার আকবর আলী (৬০) এবং কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০)।

মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু
   ছবি: সংগৃহীত 

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৫৯ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮৪ টি নমুনা পরীক্ষায় আরও ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন।

ইত্তেফাক/এএএম