খুলনা বিভাগে করোনায় একদিনে ২০ জনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৫:১৯

খুলনা বিভাগে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪২০ জন। রবিবার (১৫ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর এ তথ্য নিশ্চিত করেছে। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় পাঁচজন, মেহেরপুরে তিনজন, বাগেরহাট, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছে।

বরিশালে কমেছে আক্রান্ত ও মৃত্যু

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৮১১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ২৫৩ জন। গতকাল শনিবার খুলনা বিভাগে ২১ জনের মৃত্যু ও ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

ইত্তেফাক/জেডএইচডি