নির্বেদ

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৫:৪৯

শশোকাবেগে, ভাসি অশ্রুপ্লুতে, বলি দহে মনস্তাপানলে, 
‘আজি এ স্ববশ বঙ্গে, ভাসি চিত্তানন্দ রসরঙ্গ তরঙ্গে,
নিবাস হে বাঙ্গালী, দীপ্ত আত্মঅস্মিতা তেজে, উত্তুঙ্গ
শির তব হেমকুট সম। বন্ধি ছিলে যখন পরতন্ত্রের নিগড়ে, 
নিবুনিবু যখন বাঙ্গালী, বাংলাভাষার ভাগ্য ভা!
ভেবে ছিলে কি কস্নিনকালে? বলবে কথা মায়ের ভাষায়,
স্বাধীন স্বদেশে? অবলেপে! কার ত্যাগে? বিক্রমে? সংগ্রামে?
অগ্নিকণ্ঠের অগ্নিমন্ত্রে? উজ্জীবিত দেশ জাতি, মহাহাবে,
নালিশ অরি ভাঙ্গিল শৃঙ্খল অস্বতন্ত্রের, জিনিল সবুজে
রক্তচক্রধবজ স্বতন্ত্রের। আজ মহাপ্রতাপে বস স্বাধীন
স্বদেশে ভোগৈশ্বর্যের শরার পিয়ে আকণ্ঠ, রসকষময়
বর্ণালী জীবন। কার বলবীর্য তাপে? দীপ্তিমান বাঙ্গালী
বিশ্বসমাজে? সে শুচিরুচি ঋতপরায়ণ, ঋষভ
বঙ্গমৃগেন্দ্র মুজিব। কোন কাণ্ডজ্ঞানে? অকৃতজ্ঞতা বশে!
সময়সেবকদল, কর গর্হনা, জড়াও কুট তর্কজালে,
এ অদ্ধয় জনে। বৈগুন্যের উর্ধ্বে কেহ নহে, ধ্যানী জ্ঞানী
মুনি স্বয়ং স্রষ্টা বল, উপমা ইবলিশ সমম্ভু জগতে,
বিধানে বিধান রহিত দেখ সষ্টার ধর্ম শাস্ত্র খুলে।
‘কালকুটধারী মাহুর, নিবসে কৃষ্ণ বিবরে,
সুযোগ দংশিতে নাহি ছাড়ে করীবরে; তেমনি দংশিল
অহিকুল নির্মমে, বঙ্গ করীঅরিবরে স্ব-পরিবারে।


আজ অধ্যেষণ মম, তব প্রতি করকমলে,
যুক্তকরে, ‘হে বঙ্গবাসী! দলমত নির্বিশেষ ত্যাগ
কুটতর্ক, ছিন্ন কর ঋষ্টিশক্তির চক্রজাল; এসো!
দেশটাকে গড়ি, শ্রদ্ধেয় বরণ্যগণে বসাই বরাসনে,
যে যোগ্য সে স্থানে, মুছি কলঙ্ক চিহ্ন বিগ্রহের।’
জ্বলে নির্বেদানলে! বলি ‘হায়! মাতা হৈমবত নন্দিনী!
এ কলঙ্ক কলিমা ঢাকিবে তুমি কি আবরণে? গর্ভ
কলুষ করিলে তুমি, গর্ভে ধরে হেন পাপমতি পামরে,
জন্মিবে কি কভু? মুজিব সম প্রভারুণ, তেজঃগর্ভ দ্বিতীয়
মুজিব? তুমি মম মাতৃভ‚মি! জানি তব স্বর্গসম, জন্ম তব
কত প্রবাহিনী সাগরসঙ্গমে, সুবর্ণময় ভ‚মি তব’
চিরহরিৎ আজন্ত কালিনী তুমি ছিলে পরবশে, সুবর্ণগর্ভা
হলে তুমি, সুবর্ণ প্রহরে গর্ভে ধরে, তব গর্ভজ সুত শ্রেষ্ঠ শেখ
মুজিবে। যার মহারাক্রমে, অগ্নিঝঙ্কারে আসিল অগ্নিযুগ,
জাগিল জনতা মহাজনরণে, লক্ষ লক্ষ প্রাণের তপ্ত রক্তে
আদ্রিলা তুমি, শোষে রক্তিম হলো তব ভ‚মি, স্ববশ স্বরূপে
স্বনামে খ্যাত হলে বিশ্বসমাজে। হায়মাতা!
আজি চিত্তক্লেশে ভাসি বিষাদ সাগরে, বিষদিগ্ধ বিষণ্ণ
আমি মরি মহালাজে, কি নিষ্ঠুর! অতো রক্ত পিয়েও
অতৃপ্ত তুমি? কেমনে? অকৃতজ্ঞতা বশে ত্যক্তলজ্জে শোষিলে
তুমি তব গর্ভজ সর্বশ্রেষ্ঠ সুত মুজিবের রক্ত অকাতর অক্লেশে?

 - বঙ্গবন্ধুর জীবনালেখ্য কাব্যের কাব্যাংশ