জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী জাতীয় পার্টি-জেপির উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তপক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপি’র কার্যালয়ে জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, খান মো. বাচ্চু, জেপি নেতা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমএএম
