এইচএসসি পরীক্ষা হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৯:০৩

মো. শহিদুল ইসলাম

প্রভাষক (হিসাববিজ্ঞান)

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়া

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অবগত আছো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। তাই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হিসাববিজ্ঞানের সৃজনশীল অংশের অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হলো।  এক্ষেত্রে একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কোন থিওরি থাকবে না সবগুলোই গাণিতিক টার্ম হবে।

৮ম অধ্যায়:দুটি পদ্ধতিতে মজুদ পণ্য হিসাব সংরক্ষণ করা হয়। একটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি অপরটি হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতি অনুযায়ী বছর শেষে একবারই মজুদ পণ্য হিসাব করা হয় তাই এ পদ্ধতিতে মাল খতিয়ানের ছক করার প্রয়োজন নেই। অপরদিকে নিত্য মজুদ পদ্ধতি অনুসারে প্রতিনিয়ত মজুদ পণ্য হিসাব করা হয় তাই এ পদ্ধতিতে মাল খতিয়ানের ছক করতে হবে। দুটি পদ্ধতিই আবার আগে আসে আগে যায় (FIFI), পরে আসে আগে যায় (LIFO) এবং ভারযুক্ত গড় পদ্ধতি (Weighted Avg.) অনুসারে মজুদ পণ্যের হিসাব করা হয়। এক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয়, মোট লাভ নির্ণয়, এবং নীট মুনাফা নির্ণয় করা হতে পারে।

 বহুনির্বাচনি অংশের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক অনুমোদিত বইয়ের সকল অধ্যায় ভালোভাবে বোঝে পড়তে হবে। এক্ষেত্রে বইয়ের প্রতিটি লাইন যদি ভালোভাবে পড়া যায় তাহলে আশা করা যায় ৩০ টি বহুনির্বাচনি প্রশ্ন সঠিকভাবে উত্তর করা যাবে।