জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (১৫ আগস্ট) বিকেলে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, চরভদ্রাসন থানা পরিদর্ষক মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজাদ খান, সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, রাসেল জামান, মারজুক জুয়েল ও ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
ইত্তেফাক/এসএ
