রঙ্গরস

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:০৪

গিয়াস সাহেব স্কুলে নতুন জয়েন করেছেন। নতুন স্যার এলে ছাত্ররা একটু-আধটু মজা করে। পিছনে লাগে। তো তাঁর ক্লাসে আসার আগে ছেলেরা লিখে রেখেছে—‘গিয়াস স্যার গাধা’

গিয়াস সাহেব ক্লাসে ঢুকে বোর্ডের লেখাটা পড়লেন। মুচকি একটা হাসি দিয়ে চক হাতে নিয়ে বাক্যটা সম্পন্ন করলেন—‘...দের পড়ান’

 

একদিন এক ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত শিক্ষক একটা প্লেনে উঠলেন।

নিচ থেকে কিছু লোক যেই বলল যে, ‘এটা আপনাদের স্টুডেন্টরা বানিয়েছে।’ তখন সবাই নেমে পড়লেও প্রিন্সিপাল নামলেন না। একজন তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপনার ভয় করছে না স্যার?’

প্রিন্সিপালের উত্তর: ছাত্রদের ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে। এই প্লেন এখান থেকে উড়তেই পারবে না।