প্রাক্তনের প্রশংসায় আলিয়া!

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:০৮

 বিনোদন ডেস্ক

 

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’ সিনেমা দুটি। পাশাপাশি আলিয়ার হাতে রয়েছে ‘আরআরআর’সহ সদ্য আলোচিত সিনেমা ‘জি লে জারা’র কাজ। তবে এত এত আলোচনাকে পেছনে ফেলে আবারো প্রাক্তন প্রেমিককে নিয়ে শিরোনামে এলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ সিনেমাটি। যা এরইমধ্যে দর্শক গ্রহণযোগ্যতার পাশাপাশি প্রশংসিত হচ্ছে। সেই পাল্লায় জোর হাওয়া লাগিয়ে সিদ্ধার্থর অভিনয় নিয়ে দারুণ স্তুতি গাইলেন আলিয়া। নিজের ইনস্টাগ্রামে সিদ্ধার্থের একটি ছবি পোস্ট করে আলিয়া লেখেন, ‘অবশ্য অবশ্যই সিনেমাটি দেখা উচিত। সিনেমাটি আমাকে হাসি-কান্নার সঙ্গে আরো অনেককিছু দিয়েছে। সিদ্ধার্থ, তুমি আরো বিশেষ! পুরোই সিনেমাটিক! কিয়ারা, তুমিও সূর্য্য কন্যা হয়ে দেখা দিয়েছো। পুরো টিমের জন্য শুভকামনা।’ সিদ্ধার্থ সম্পর্কে তিরি আরো বলেন, ‘সিদ্ধার্থের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। একসঙ্গে ইন্ডাস্ট্রিতে আমাদের পথচলা শুরু হয়েছিল। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। এখনো আমাদের সম্পর্ক আগের মতোই ভালো রয়েছে, নিয়মিতই আমাদের কথা হয়। তার জন্য সবসময়ই শুভকামনা রয়েছে। আশা করি সিদ্ধার্থও আমার জন্যও ভালো কিছু প্রত্যাশা করে!’