বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় নিজেকে দেখে ভীষণ অবাক হয়েছি। কেবল আমাকে না, যারা বঙ্গবন্ধু ছবিতে অভিনয় করেছে, সবাইকে একেবারে সত্যিকারের চরিত্রের রূপ দিয়েছে। এমনকি বঙ্গবন্ধুর ঢাকার বাড়ি, টুঙ্গিপাড়ার বাড়িটাও যেন একেবারে হুবহু একই রকম করে তৈরি করেছিলেন। শেখ কামালের চরিত্র যে করছে, তাকে দেখে চমকে উঠেছি। পরিচালক শ্যাম বেনেগাল আমাকে বেহেনজি বলে ডাকতেন। বঙ্গবন্ধুকে নিয়ে তাদের গভীর পড়াশোনা ও গবেষণা আমাকে বিস্মিত করেছে। বেনেগাল আমাকে জেশ্চার-পোশ্চার হাঁটাচলা, অভিব্যক্তিগুলো শিখিয়ে দিয়েছেন।
নিজেকে বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় দেখে চিনতে না পারা প্রসঙ্গে
অভিনেত্রী দিলারা জামান
