ইত্তেফাক ডেস্ক: ‘চোখ যে মনের কথা বলে।’ হ্যাঁ, মনের কথা চোখ দিয়ে বলা নিয়ে রচিত হয়েছে বহু গান-কবিতা। গল্প-উপন্যাসে পাচ্ছে ভুরিভুরি সরস বর্ণনা। তবে ইশারা ভাষায়ও প্রকাশ করা যায় অনায়াসেই। দিনদিন এ ভাষার গুরুত্বও বাড়ছে নানা কারণে। বিশেষ করে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে এ ভাষার প্রচার-প্রচারণা বাড়ানো জরুরি। আর সে লক্ষ্যেই বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা।
