স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে আট জেলায় নতুন করে ২৪২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে তিন জেলায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে পাঁচ জন, ঠাকুরগাঁয়ে তিন জন, রংপুরে দুই জন এবং নীলফামারী জেলায় একজনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় করোনায় ১৩ হাজার ৭১৯ জন আক্রান্ত ও ৩০৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১১ হাজার ৪৮৪ জন আক্রান্ত ও ২৬০ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৬ হাজার ৭৬৯ জন আক্রান্ত ও ২১৮ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৩৬৯ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৯৯ জন অক্রান্ত ও ৭৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ২৮৫ জন আক্রান্ত ও ৬০ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৫০২ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৩ হাজার ২২৩ জন আক্রান্ত ও ৬৬ জনের মৃত্যু হয়েছে।
