গৌরনদীতে ব্যবসা প্রতিষ্ঠানে গণডাকাতি

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:৫৭

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদী উপজেলার টরকী বন্দরের ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে গণডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ২৫/৩০ জন সশস্ত্র ডাকাত দল বন্দরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের শাটার ও তালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় দোকানের ভেতর থাকা লোকজনদের মারধর ও জিম্মি করে ব্যবসাপ্রতিষ্ঠানের আলমিরা এবং সিন্দুক ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। টরকী বন্দরের ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য স্থায়ী পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও গণডাকাতি হওয়ায় তারা আতঙ্কিত।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, খবর পেয়ে রবিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।