আমাদের ইউনিয়নের নাম পাঠান নগর। এটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত সবচেয়ে বড় ইউনিয়ন। এই ইউনিয়নের সব সরকারি স্থাপনা বা প্রতিষ্ঠানের নামের আগে ইউনিয়নের নাম ব্যবহার করা হয়েছে। ইউনিয়নের নামকরণ হয়েছে স্বাধীনতার পরে। আমাদের দেশে স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের আগের নামগুলো প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমাদের ইউনিয়নের ভূমি অফিস স্বাধীনতার আগের নাম ‘রতন নগর’ নাম ধারণ করে চলছে। তারা সে নামে অফিসের সামনে একটি সাইনবোর্ডও স্থাপন করেছে। এ নামে কোনো ইউনিয়ন এখন আমাদের উপজেলায় নেই। প্রশ্ন হচ্ছে, ইউনিয়নের নাম আগের নামে কেন চলবে? আমি একজন সচেতন নাগরিক হিসেবে আগের নাম পরিবর্তন করে বর্তমান ইউনিয়নের নামে করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজী সুলতানুল আরেফিন
৬ পাঠান নগর ইউনিয়ন,
ছাগলনাইয়া, ফেনী
