নিউজিল্যান্ডের পর্যবেক্ষকরা আসছেন ২০ আগস্ট

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:২৬

  স্পোর্টস রিপোর্টার

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টম ল্যাথামের দলের চার দিন আগে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তিন সদস্যের পর্যবেক্ষক দল। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির নিরাপত্তা ব্যবস্থা, জৈব সুরক্ষা বলয়, সব সুযোগ-সুবিধাসহ সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন তারা।