ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান-মল্লিকবাড়ী পর্যন্ত সড়কটি কাদাপানিতে বেহাল। প্রায় ৫ কিলোমিটার এ সড়কটি পাকাকরণ না হওয়ায় নিয়মিত দুর্ভোগে পড়েন বগাজান, পানিভান্ডা, পাঁচগাঁও, মেদুয়ারী, সোয়াইল, জগতবেরসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ। স্থানীয়রা জানায়, সড়কটি এতই খারাপ যে পায়ে হেঁটেও চলাচল করা যায় না। মেদুয়ারী ইউনিয়ন চেয়ারম্যান জেসমিন নাহার রানি জানান, সড়কটি পাকাকরণের জন্য সংসদ সদস্য বরাবর আবেদন করেছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সড়কটি তালিকাভুক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
