জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংক কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২১ সালে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদের পরামর্শমোতাবেক ১০ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০২১’ পালন উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের সব সদস্য ও সহকর্মী ১৫ আগস্ট ২০২১ তারিখে ন্যূনতম বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করছেন। এতে ১৫ আগস্ট প্রায় ১ কোটি বৃক্ষ রোপণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক রাঙ্গুনিয়া শাখায় বৃক্ষ রোপণ করছেন রাঙ্গামাটি জোনের জোনাল ম্যানেজার আবদুল আওয়াল—প্রেস বিজ্ঞপ্তি