জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল রবিবার সকালে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান, পরিচালক রেজাউল করিম রেজনু, দিলীপ কুমার আগারওয়ালা, মো. আবু নাসের, আবুল কাসেম খান, কে এম আখতারুজ্জামান, মো. নিজাম উদ্দিন, আবু হোসেন ভুঁইয়া (রানু), প্রীতি চক্রবর্তী, এম জি আর নাসির মজুমদার, ড. নাদিয়া বিনতে আমীন, আসলাম সেরনিয়াবাত, ড. ফেরদৌসি বেগম, সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
