ইত্তেফাক রিপোর্ট
দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (সিজিএ বাংলাদেশ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে। শনিবার সিজিএ বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় পূর্ব বাসাবো, কদমতলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ১৫০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
কমসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজিএ বাংলাদেশের প্রেসিডেন্ট সিজিএ জহিরুল কাইয়ুম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিজিএ আবু নাঈম মো. খসরু ও ভাইস প্রেসিডেন্ট সিজিএ মুহাম্মদ মামুনুর রশিদ, ৫ নম্বর ওয়ার্ড কমিশনার চিত্ত রণ্জন দাস, কদমতলা সোসাইটির সভাপতি মকসুদুজ্জামান লস্কর, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের প্রেসিডেন্ট ইয়াহিয়া সোহেল। এছাড়া সিজিএ বাংলাদেশের সম্মানিত কাউন্সিলর ও সদস্যবৃন্দসহ আরো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রোগ্রামে সভাপতিত্ব করেন মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিজিএ মেহেদী হায়দার চৌধুরী।
