ক্যাপশান নিউজ

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২২:০০

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জনতা ব্যাংক গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সকালে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ব্যাংকের সব শাখা, এরিয়া অফিস ও বিভাগীয় অফিসসমূহকে নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফরমে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এমডি অ্যান্ড সিইওর সভাপতিত্বে আলোচনায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি ছিলেন

 

--------------------------------------------

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সকালে মতিঝিলের সোনালী ব্যাংক ভবনের সম্মুখভাগে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল মান্নান। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিছ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন

-------------------------------------------

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুগ্ধ ও মাংস খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ঢাকার মোহাম্মদপুরে কেন্দ্রীয় অফিসে খামারিদের নিয়ে আলোচনা, দোয়া এবং প্রায় ৩ হাজার গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ প্রোগাম সুষ্ঠুভাবে সম্পন্ন করে। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা ও বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রেসিডেন্ট ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহ এমরান, ভাইস প্রেসিডেন্ট আলী আজম রহমান শিবলীসহ সংগঠনের বিভিন্ন জেলা-উপজেলার নেতৃস্থানীয়রা

------------------------------------------

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে গতকাল ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড কর্তৃক ডেসকোর সদর দপ্তর থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী, অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক। ডেসকো বোর্ডের চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব প্রকৌশলী শেখ ফয়েজুল আমীন, পিইঞ্জ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন

--------------------------------------

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়