কাবুল বিমানবন্দরে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এই বিমানবন্দর দিয়েই আফগানিস্তান ত্যাগ করছিলেন মার্কিন নাগরিক ও দূতাবাস কর্মীরা। মার্কিন দূতাবাসের জারি করা একটি নিরাপত্তা সতর্কসংকেত অনুসারে এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
রবিবার (১৫ আগস্ট) রাতে এক লাইভ প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা ওই এলাকার মার্কিন নাগরিকদের আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ কাবুলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। যেকোনো আমেরিকান যাদের এখনও কাবুল ত্যাগের জন্য সহায়তার প্রয়োজন তাদের অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে।
এদিকে তালেবানরা প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি আজ রবিবার সন্ধ্যায় দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন। তালেবানরা জানিয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকার চায় না, এখনই পূর্ণ ক্ষমতা চায়।
ইত্তেফাক/এসএ
