লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের পশ্চিম চরকাছিয়া থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঐ এলাকার মেঘনা নদীর পাড় থেকে পচন ধরা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, জোয়ারের পানির সঙ্গে বৃদ্ধের লাশটি ভেসে আসে। ভাটায় এটি নদীর পাড়ে কচুরিপানার সঙ্গে আটকে যায়। লোকজন দেখে খবর দিলে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
