দেশে গত এক দিনে আরো ১৮৭ জনের মৃত্যুতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল। ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। এরমধ্যে মারা গেছেন ২৪ হাজার ১৭৫ জন।
আর ২৪ ঘণ্টায় করোনাতে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১২ লাখ ৯২ হাজার ছয় জন। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৪০৩টি আর এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার একটি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি জানিয়ে অধিদপ্তর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬২ লাখ ২০ হাজার ৭০৯টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৮১২টি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ জন আর নারী ৮৬ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৯৪৩ জন আর নারী মারা গেলেন ৮ হাজার ২৩২ জন। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন চার জন।
অধিদপ্তর জানায়, এক দিনে মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ২১ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট ও রংপুরের ১৩ জন করে আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১০ জন। তাদের মধ্যে ১৪১ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, ৪২ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে, বাড়িতে মারা গেছেন তিন জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এক জনকে।
