শোকে শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করল পুনাক

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:১৬

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ স্লোগানে গতকাল বিকালে রাজধানীর মগবাজারে পুনাক কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

পুনাক সভানেত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকে জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায় এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পৈশাচিক ও নারকীয় রাজনৈতিক হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু একটি পরিবারকেই নিশ্চিহ্ন করা হয়নি, বরং যুদ্ধবিদ্ধস্ত একটি নবীন রাষ্ট্রের এক অসাধারণ পথচলাকেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে পুনাকের অন্য নেতৃবৃন্দও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর আগে দোয়া মাহফিল শেষে  বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সব শহিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।