বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় শোক দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার বাফওয়া কেন্দ্রীয় পরিষদ প্রাঙ্গণে বিশেষ মোনাজাত এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বাফওয়ার সভানেত্রী তাহিমদা হান্নান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দসহ সব সদস্যা-সদস্যগণ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। — আইএসপিআর
