আগস্টের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল ২৫ জনের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:১৭

চলতি বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। এর ফলে জুলাইয়ের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। আগস্টের ১৫ দিনে ৩ হাজার ৪৪২ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের  হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৯৮ জন। এদের মধ্যে ১৮৯ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৯ জন।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকাতে আছেন ৯৬০ জন, বাকি ৮৯ জন ঢাকার বাইরে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ৬ হাজার ১০০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ২৬ জন।