রাজধানীর খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর। গতকাল ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সকাল সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার পুলিশের এসআই জাহাঙ্গীর খান জানান, স্থানীয়রা জানিয়েছেন যে নিহত ব্যক্তি ঐ এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। নিহতের ডান হাত কাটা। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
