ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে: আল নাহিয়ান খান জয়

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:২৮

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সব শহিদের রুহের মাগফেরাত কামনায় গতকাল সকালে বনানী কাঁচাবাজারে মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার ও ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বনানী থানা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় অংশগ্রহণ করেন।

বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াজ আল রিয়াদ, তিলোত্তমা শিকদারসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর (উঃ) ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হূদয়, বনানী থানা ছাত্রলীগের সভাপতি শাহ আলম।