শোককে শক্তিতে পরিণত করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের যুব সমাজসহ সবাইকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববাসীর কাছে এক মহান নেতা হিসেবে আজ পরিচিত। দেশে-বিদেশে বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষক, ছাত্র ও যুব সমাজ গবেষণা করছে। জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘৭৫-এর ১৪ আগস্ট বাংলাদেশের কালরাত ও গণমাধ্যম এবং পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) ও গাজীপুর সাংবাদিক ইউনিয়ন শনিবার রাতে ভার্চুয়ালি এই আলোচনাসভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ এম এ বারী, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামীম আল মামুন, বিশিষ্ট সংগীতজ্ঞ গৌতম অরিন্দম শেলু বড়ুয়া, অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন, অধ্যাপিকা পারভীন খাতুন, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, চলচ্চিত্রকার ইউসুফ আল মামুন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
