গরিব দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করল বিজিবি

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:২৯

জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিস্তারিত কর্মসূচি পালন করেছে এবং গরিব দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

বিজিবি সদর দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটসমূহের মসজিদে খতমে কোরআন এবং আসরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রিভিলি হতে রিট্রিট পর্যন্ত বিজিবির সব স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।