মুহম্মদ আনিসুল হক
১৭ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ৭ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও রুবী। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সুফল পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। অপরের প্রতি সদাচরণ করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন। কাউকে কোনো ব্যাপারে কথা দেওয়া থেকে বিরত থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময। শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থভ্রমণ হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।
