সাভারে একটি ট্যানারি কারখানার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিককের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরীর হরিণধরা এলাকার প্রগতি ট্যানারির ছাদ থেকে পরে ওই কাঠ মিস্ত্রির মৃত্যু হয়। নিহত কাঠ মিস্ত্রির নাম ওমর ফারুক (৪৫)। সে নোয়াখালী জেলার সদর থানার চরমটুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে প্রগতি ট্যানারির এক তলা ভবনের ছাদে টিন লাগানোর কাজ করছিলেন ওই কাঠ মিস্ত্রি। এসময় তিনি হঠাৎ করে এক তলা ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) সালাউদ্দিন বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসজেড
